প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৯ নং অধ্যাদেশ )

২০২২ সনের ১৫ নং আইনের ধারা ৬ এর সংশোধন

৫। উক্ত আইনের ধারা ৬ এর-

(ক) দফা (খ) এ উল্লিখিত “মুক্তিযোদ্ধাদের” শব্দটির পর “ও মুক্তিযুদ্ধের সহযোগীদের” শব্দগুলি সন্নিবেশিত হইবে;

(খ) দফা (গ) এ উল্লিখিত “কোনো মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা নহে” শব্দগুলির পরিবর্তে “কোনো মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সহযোগী যথাক্রমে প্রকৃত মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সহযোগী নহে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(গ) দফা (ঘ) এ উল্লিখিত “মুক্তিযোদ্ধাদের” শব্দটির পর “বা মুক্তিযুদ্ধের সহযোগীদের” শব্দগুলি সন্নিবেশিত হইবে;

দফা (ঙ) এ উল্লিখিত-

(অ) “, মুজাহিদ বাহিনী” কমা ও শব্দগুলি বিলুপ্ত হইবে; এবং

(আ) “সনের” শব্দটির পরিবর্তে “খ্রিষ্টাব্দের” শব্দটি প্রতিস্থাপিত হইবে;

(ঙ) দফা (চ) এ উল্লিখিত “বীর মুক্তিযোদ্ধা” শব্দগুলির পর “বা মুক্তিযুদ্ধের সহযোগী” শব্দগুলি সন্নিবেশিত হইবে;

(চ) দফা (ছ) এ উল্লিখিত “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে” শব্দগুলির পরিবর্তে “মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখা ও মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নের জন্য” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(ছ) দফা (জ) এ উল্লিখিত “মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা সমুন্নত রাখা ও কার্যকর করিবার লক্ষ্যে” শব্দগুলির পরিবর্তে “মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখা এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নের জন্য” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(জ) দফা (ঝ), (ঞ), (ট) ও (ত) এ উল্লিখিত “মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট” শব্দগুলির পরিবর্তে “মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সহযোগী সংশ্লিষ্ট” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(ঝ) দফা (ঢ) এ উল্লিখিত “উভয় প্রকার” শব্দগুলি বিলুপ্ত হইবে; এবং

(ঞ) দফা (ণ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ণ) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(ণ) মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সহযোগী সংশ্লিষ্ট সংগঠনের বাতিলকৃত বা অবলুপ্ত কার্যনির্বাহী কমিটির ক্ষেত্রে প্রশাসক নিয়োগ, বা প্রযোজ্য ক্ষেত্রে, অ্যাডহক কমিটি গঠন;”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs