প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
প্রথম অধ্যায়
প্রারম্ভিক
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে-
(ক) “অধিদপ্তর” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’;
(খ) “আর্থিক সহায়তা” অর্থ সরকার কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাকে প্রদেয় এককালীন ও মাসিক অনুদান;
(গ) “চিকিৎসা সহায়তা” অর্থ জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের প্রদেয় চিকিৎসা সহায়তা;
(ঘ) “জুলাই গণঅভ্যুত্থান” অর্থ ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্ট মাসে ছাত্রজনতার সম্মিলিত বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সংঘটিত গণঅভ্যুত্থান;
(ঙ) “জুলাই গণঅভ্যুত্থানে শহিদ” অর্থ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে মৃত্যুবরণকারী ব্যক্তি;
(চ) “জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার” অর্থ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হইয়াছেন এমন ব্যক্তির স্বামী বা স্ত্রী, ঔরসজাত বা গর্ভজাত সন্তান, মাতা ও পিতা;
(ছ) “জুলাই যোদ্ধা” অর্থ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে আহত ছাত্রজনতা;
(জ) “তৎকালীন সরকার” অর্থ ৫ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের অব্যবহিত পূর্বে ক্ষমতাসীন সরকার;
(ঝ) “পুনর্বাসন” অর্থ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শহিদ হইয়াছেন এমন ব্যক্তির পরিবারের এক বা একাধিক সদস্য এবং আহত জুলাই যোদ্ধার অনুকূলে গৃহীত নিম্নবর্ণিত এক বা একাধিক কার্যক্রম, যথা:-
(১) শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি; বা
(২) তাঁহার দক্ষতা ও অভিজ্ঞতাভিত্তিক উপার্জনমুখী কাজের প্রশিক্ষণের ব্যবস্থা; বা
(৩) যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা; বা
(৪) আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহজ শর্তে ঋণ বা অনুরূপ সুবিধাদি প্রদান; বা
(৫) প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান;
(ঞ) “মহাপরিচালক” অর্থ অধিদপ্তর এর মহাপরিচালক;
(ট) “বিধি” অর্থ এই অধ্যাদেশের অধীন প্রণীত বিধি; এবং
(ঠ) “সরকার” অর্থ এই অধ্যাদেশে বর্ণিত কোনো কার্য সম্পাদনের জন্য Rules of Business, 1996 এর Schedule-I (Allocation of Business among the Different Ministries and Divisions) অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।