প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৩০ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

তালিকা, চিকিৎসা, আর্থিক সহায়তা, পুনর্বাসন, ইত্যাদি

জুলাই গণঅভ্যুত্থানে শহিদের ভালিকা প্রকাশ, সংশোধন, হালনাগাদ, ইত্যাদি

১০। (১) সরকার, ০১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের প্রজ্ঞাপন নং ৪৮.০০.০০০০.০০৪.৩৭.২৪৩.২০২৫.০৩ দ্বারা সরকারি গেজেটে জুলাই গণঅভ্যুত্থানে যে ৮৩৪ (আটশত চৌত্রিশ) জন শহিদের তালিকা প্রকাশ করিয়াছে উহা এই অধ্যাদেশের অধীন প্রণীত ও প্রকাশিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

(২) সরকার, প্রয়োজনে, উপ-ধারা (১) এ উল্লিখিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদের তালিকা, সময় সময়, সংশোধন ও হালনাগাদ আকারে প্রকাশ করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs