প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
তালিকা, চিকিৎসা, আর্থিক সহায়তা, পুনর্বাসন, ইত্যাদি
১২। (১) জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে আহত জুলাই যোদ্ধাগণ, আহত হইবার ধরন অনুযায়ী, নিম্নবর্ণিত ৩ (তিন) টি শ্রেণিতে শ্রেণিভুক্ত হইবেন, যথা:-
|
ক্রমিক নং |
শ্রেণি
|
আহতের ধরন
|
আহতের ধরন ভিত্তিক বিবরণ
|
|
(১)
|
(২)
|
(৩)
|
(৪)
|
|
১।
|
শ্রেণি- “ক”
|
অতি গুরুতর আহত
|
নিম্নবর্ণিত জুলাই যোদ্ধাগণ অতি গুরুতর আহত বলিয়া বিবেচিত হইবেন, যথা:-
(ক) ন্যূনতম এক চোখ বা হাত বা পা ক্ষতিগ্রস্ত হইয়া স্বাধীনভাবে জীবনযাপনের অনুপযোগী;
(খ) সম্পূর্ণ দৃষ্টিহীন;
(গ) সম্পূর্ণভাবে মানসিক বিকারগ্রস্ত;
(ঘ) অঙ্গহানি; এবং
(ঙ) গুরুতর আহত হইয়া দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য কাজ করিতে অক্ষম;
|
|
২।
|
শ্রেণি- “খ”
|
গুরুতর আহত
|
আংশিক দৃষ্টিহীন, মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত বা অনুরূপ আহত ব্যক্তি; এবং
|
|
৩।
|
শ্রেণি- “গ”
|
আহত
|
যাঁহারা জুলাই গণঅভ্যুত্থানে শ্রবণশক্তি বা দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত, গুলিতে আহত বা অনুরূপভাবে আহত হইয়া হাসপাতালে চিকিৎসা গ্রহণ করিয়াছেন এবং পরবর্তীতে স্বাভাবিক কাজকর্ম করিতে সক্ষম হইয়াছেন।
|
(২) জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতাল বা ক্লিনিক বা স্বাস্থ্য কেন্দ্র, মেডিকেল কলেজ হাসপাতাল এবং সরকার কর্তৃক নির্ধারিত বিশেষায়িত হাসপাতালসমূহ সকল শ্রেণির আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করিবে।
(৩) অধিদপ্তর অতি গুরুতর আহত জুলাই যোদ্ধাদের দেশে ও বিদেশে উন্নত চিকিৎসা প্রদানের নিমিত্ত স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।
(৪) এই ধারায় উল্লিখিত সকল শ্রেণির আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হইবে।