প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৩০ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

তালিকা, চিকিৎসা, আর্থিক সহায়তা, পুনর্বাসন, ইত্যাদি

গবেষণা ও ইতিহাস সংরক্ষণ

১৪।  (১) অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য গবেষণা কার্যক্রম গ্রহণ, শহিদদের গণকবর ও সমাধি সংরক্ষণ এবং স্মৃতিফলক স্থাপন করিতে পারিবে।

(২) অধিদপ্তর, জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত অপপ্রচার রোধকল্পে, সরকারের পূর্বানুমোদনক্রমে, জুলাই গণঅভ্যুত্থানের মর্ম, ইতিহাস, আদর্শ ও চেতনা দেশে ও বিদেশে প্রচার করিবার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সহিত সমন্বয় সাধন ও প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs