প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৩০ নং অধ্যাদেশ )

পঞ্চম অধ্যায়

তহবিল ও হিসাবরক্ষণ

অধিদপ্তরের তহবিল

১৮।  (১) অধিদপ্তরের একটি তহবিল থাকিবে যাহা ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ এবং জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন তহবিল’ নামে অভিহিত হইবে এবং উক্ত তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:-

(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান, সাহায্য ও মঞ্জুরি;

(খ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোনো ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান;

(গ) কোনো বিদেশি সরকার, সংস্থা বা কোনো আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; এবং

(ঘ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ।

(২) তহবিলের অর্থ নিম্নবর্ণিত উদ্দেশ্যে ব্যয় করা যাইবে, যথা:-

(ক) জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য বা জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তা বা পুনর্বাসন বা অনুরূপ ব্যয় নির্বাহ;

(খ) জুলাই যোদ্ধাদের জন্য চিকিৎসা বাবদ বিশেষ আর্থিক সহায়তা বা অনুরূপ নির্বাহ; এবং

(গ) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ।

(৩) ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ এবং জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন তহবিল’ নামে কোনো তফসিলি ব্যাংকে একটি হিসাব থাকিবে এবং ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ এবং জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন তহবিল’ এর সমুদয় অর্থ উক্ত হিসাবে জমা হইবে।

(৪) এই ধারায় উল্লিখিত তহবিলের ব্যাংক হিসাব বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে, তবে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক প্রদত্ত আদেশ বা নির্দেশনা অনুযায়ী উক্ত তহবিল পরিচালনা করা যাইবে।

(৫) তহবিল বা উহার অংশবিশেষ সরকার কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাইবে।

ব্যাখ্যা।- “তফসিলি ব্যাংক” অর্থ Bangladesh Bank Order, 1972 (President’s Order No.127 of 1972) এর Article 2 এর clause (j) এ সংজ্ঞায়িত “Scheduled Bank”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs