প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৩০ নং অধ্যাদেশ )

ষষ্ঠ অধ্যায়

বিবিধ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

২০।  (১) অধিদপ্তর এই অধ্যাদেশের অধীন কোনো কার্যসম্পাদন, ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন এবং তদ্‌কর্তৃক প্রদেয় বিভিন্ন সেবা প্রদানের প্রক্রিয়া ও কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করিতে পারিবে।

(২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে সরকার অধিদপ্তরকে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তাসহ অন্যান্য সহায়তা প্রদান করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs