প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৩৩ নং অধ্যাদেশ )

সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ এবং অর্থ সংক্রান্ত কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত

অধ্যাদেশ

যেহেতু সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ এবং অর্থ সংক্রান্ত কতিপয় আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করা হইল:-

প্রথম অধ্যায়

প্রারম্ভিক

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ অর্থ সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে।

(২) এই অধ্যাদেশের ধারা ২ ও ১৩ অবিলম্বে কার্যকর হইবে এবং অন্যান্য ধারাসমূহ ১ জুলাই, ২০২৫ তারিখ হইতে কার্যকর হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs