প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৩৩ নং অধ্যাদেশ )

চতুর্থ অধ্যায়

অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর সংশোধন

২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশের তফসিল-৩ এর সংশোধন।-

১২। উক্ত অধ্যাদেশের তফসিল-৩ এর প্রথম অংশের অনুচ্ছেদ-খ এর-

(ক) উপ-অনুচ্ছেদ (১) এর দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(ক) দফা (খ), (গ) এবং (ঘ) এ বর্ণিত কোম্পানিসমূহের ক্ষেত্র ব্যতীত-

 

 

(অ) এইরূপ প্রত্যেকটি publicly traded company যাহাদের পরিশোধিত মূলধনের অন্যূন ১০% শেয়ার IPO (Initial Public Offering) বা Direct Listing এর মাধ্যমে হস্তান্তরিত হইয়াছে তাহাদের ক্ষেত্রে-

 

উক্ত আয়ের

২২.৫%;

 

তবে শর্ত থাকে যে, বিবেচ্য আয়বর্ষে সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করিলে উপরিউক্ত করহার উক্ত আয়ের ২০% হইবে;

 

 

 

(আ) অন্যান্য সকল publicly traded company এর ক্ষেত্রে-

 

উক্ত আয়ের ২৭.৫%;

 

তবে শর্ত থাকে যে, বিবেচ্য আয়বর্ষে সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করিলে উপরিউক্ত করহার উক্ত আয়ের ২৫% হইবে;

 

(ই) উপ-দফা (অ) ও (আ) তে উল্লিখিত কোম্পানি ব্যতীত আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ২ এর দফা (৩১) এ সংজ্ঞায়িত অন্যান্য কোম্পানির ক্ষেত্রে-”;

উক্ত আয়ের ২৭.৫%;

 

 

 

(খ) উপ-অনুচ্ছেদ (৬) এর পরিবর্তে নিম্নরূপ উপ-অনুচ্ছেদ (৬) প্রতিস্থাপিত হইবে, যথা:-

 

“(৬) বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজ”।

 

উক্ত আয়ের ১০%;

 

 

 

 


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs