প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৩৮ নং অধ্যাদেশ )

দ্বিতীয় অধ্যায়

কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

গভর্নিং বোর্ড

৭। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান এবং কর্তৃপক্ষের কার্যাবলি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রীকে চেয়ারপার্সন করিয়া নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি গভর্নিং বোর্ড গঠিত হইবে, যথা:-

(ক) উপদেষ্টা/মন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, যিনি ইহার ভাইস-চেয়ারপার্সনও হইবেন;

(খ) উপদেষ্টা/মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়;

(গ) উপদেষ্টা/মন্ত্রী, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়;

(ঘ) উপদেষ্টা/মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়;

(ঙ) উপদেষ্টা/মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়;

(চ) উপদেষ্টা/ মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়;

(ছ) উপদেষ্টা/মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়;

(জ) উপদেষ্টা/মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়;

(ঝ) প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রীর মুখ্য সচিব;

(ঞ) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ;

(ট) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ; এবং

(ঠ) নির্বাহী চেয়ারম্যান, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (MIDA), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।

(২) উপ-ধারা (১) এর দফা (ক) হইতে (জ) এর উদ্দেশ্য পূরণকল্পে, মন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী, যদি থাকেন, এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়ের অনুপস্থিতিতে উপ-মন্ত্রী, যদি থাকেন, গভর্নিং বোর্ডের সদস্য হিসাবে দায়িত্ব পালন করিবেন।

(৩) সরকার, এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো ব্যক্তিকে প্রজ্ঞাপনে উল্লিখিত উদ্দেশ্য ও মেয়াদের জন্য গভর্নিং বোর্ডের সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs