প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৩৮ নং অধ্যাদেশ )

চতুর্থ অধ্যায়

বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি

কর্তৃপক্ষ ও কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা সংস্থার মধ্যে বিরোধ নিষ্পত্তি

৩০। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন এলাকায় মহাপরিকল্পনা বা উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন অথবা কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কোনো সিদ্ধান্ত বা কোনো কার্যক্রমের বিষয়ে কর্তৃপক্ষের সহিত অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা সংস্থার মধ্যে বিরোধ পরিলক্ষিত হইলে কর্তৃপক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে অনতিবিলম্বে উহা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করিবে।

(২) উপ-ধারা (১) এর অধীন গৃহীত পদক্ষেপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব না হইলে কর্তৃপক্ষ উক্ত বিরোধের বিষয়টি সরকারের নিকট প্রেরণ করিবে এবং সরকার উক্ত স্থানীয় কর্তৃপক্ষ বা সংস্থার নিয়ন্ত্রণকারী সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ বা প্রশাসনিক মন্ত্রণালয়, যেক্ষেত্রে যাহা প্রযোজ্য, উহার সহিত পারস্পরিক আলোচনার মাধ্যমে উক্ত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs