প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৩৮ নং অধ্যাদেশ )

পঞ্চম অধ্যায়

কর্তৃপক্ষের বিশেষ ক্ষমতা এবং বিশেষ ক্ষেত্রে অব্যাহতি প্রদান, ইত্যাদি

কতিপয় আইনের প্রয়োগ হইতে অব্যাহতি প্রদানের ক্ষমতা

৩৩। এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, বিনিয়োগ আকর্ষণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অন্তরায় দূরীকরণার্থ প্রয়োজনীয় ও সমীচীন বিবেচিত হইলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো ব্যক্তিকে বিদ্যমান কোনো আইনের সকল বিধান বা যেকোনো বিধানের প্রয়োগ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs