প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৪। উক্ত অধ্যাদেশের ধারা ৭ এর-
(ক) উপ-ধারা (৩) এ উল্লিখিত “নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার” শব্দগুলির পরিবর্তে “নিয়োগ” শব্দ প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (৪), (৫) ও (৬) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৪), (৫) ও (৬) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(৪) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আয়কর, মূল্য সংযোজন কর, কাস্টমস আইন বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের মানব সম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অনুবিভাগের বিভিন্ন পদ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে পূরণযোগ্য হইবে।
(৫) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদসমূহ রাজস্ব আহরণ ও জনপ্রশাসন সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে পূরণযোগ্য হইবে।
(৬) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক তফসিলে বর্ণিত আইনসমূহ বাস্তবায়ন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের পদসমূহ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীগণ হইতে পূরণযোগ্য হইবে।”।