প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৫। উক্ত অধ্যাদেশের ধারা ৮ এর-
(ক) দফা (জ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (জ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(জ) রাজস্ব ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিধি-বিধান, প্রজ্ঞাপন, রুলিং, নীতিমালা, স্থায়ী আদেশ ও অন্যান্য নির্দেশাবলী প্রণয়ন, সংশোধন ও উহাদের ব্যাখ্যা প্রদান;”;
(খ) দফা (ট) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ট) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(ট) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অটোমেশন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং আন্তঃউইং ও রাজস্ব নীতি বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে আন্তঃসংযোগ প্রতিষ্ঠা;”।