প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৫৭ নং অধ্যাদেশ )

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-

(ক) দফা (৯) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৯) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৯) “আদেশ” অর্থ রাজস্ব নীতি বিভাগ কর্তৃক কর ভিত্তি, কর হার, কর অব্যাহতি ও কর নীতি সংশ্লিষ্ট বিষয়ে প্রদত্ত কোন সাধারণ বা বিশেষ আদেশ বা রাজস্ব বাস্তবায়ন বিভাগ কর্তৃক এই আইন বাস্তবায়ন, প্রয়োগ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিষয়ে প্রদত্ত কোন সাধারণ বা বিশেষ আদেশ বা অনুমোদিত মূসক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত কোন সাধারণ বা বিশেষ আদেশ;";

(খ) দফা (৫৩) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৫৩) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৫৩) “নির্ধারিত” অর্থ রাজস্ব নীতি বিভাগ কর্তৃক প্রণীত কর ভিত্তি, কর হার, কর অব্যাহতি ও কর নীতি সংশ্লিষ্ট কোন বিধি বা আদেশ দ্বারা নির্ধারিত বা রাজস্ব বাস্তবায়ন বিভাগ কর্তৃক প্রণীত এই আইন বাস্তবায়ন, প্রয়োগ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কোন বিধি বা আদেশ দ্বারা নির্ধারিত;”;

(গ) দফা (৫৮) এর উপ-দফা (গ) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(ঘ) দফা (৬৯) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৬৯) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৬৯) “বিধি” অর্থ রাজস্ব নীতি বিভাগ কর্তৃক প্রণীত কর ভিত্তি, কর হার, কর অব্যাহতি ও কর নীতি সংশ্লিষ্ট কোন বিধি বা রাজস্ব বাস্তবায়ন বিভাগ কর্তৃক প্রণীত এই আইন বাস্তবায়ন, প্রয়োগ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কোন বিধি;”;

(ঙ) দফা (৮২) এর পর নিম্নরূপ নূতন দফা (৮২ক) ও (৮২খ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(৮২ক) “রাজস্ব নীতি বিভাগ” অর্থ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৫ নং অধ্যাদেশ) এর অধীন গঠিত রাজস্ব নীতি বিভাগ;

(৮২খ) “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” অর্থ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৫ নং অধ্যাদেশ) এর অধীন গঠিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ;”; এবং

(চ) দফা (৯৭ক) এ উল্লিখিত “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” এবং “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs