প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৫৭ নং অধ্যাদেশ )

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৩২ক এর সংশোধন

৯। উক্ত আইনের ধারা ৩২ক এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩২ক প্রতিস্থাপিত হইবে, যথা:-

“৩২ক। ব্যাখ্যা প্রদানের ক্ষমতা।- রাজস্ব নীতি বিভাগ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা করযোগ্য যে কোন সেবার পরিধি নির্ধারণের লক্ষ্যে কর ভিত্তি, কর হার, কর অব্যাহতি ও কর নীতি সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা প্রদান করিতে পারিবে এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা আইন বাস্তবায়ন, প্রয়োগ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা প্রদান করিতে পারিবে।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs