প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৫৭ নং অধ্যাদেশ )

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৬৪ এর সংশোধন

১৬। উক্ত আইনের ধারা ৬৪ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) উপ-ধারা (১ক) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১ক) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(১ক) এই আইনের অন্যান্য বিধানে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দৈব-দুর্বিপাক বা যুদ্ধের কারণে জনস্বার্থে, রাজস্ব নীতি বিভাগ, আদেশ দ্বারা, উক্তরূপ আপৎকালীন সময়ের জন্য সুদ ও জরিমানা আদায় হইতে অব্যাহতি প্রদানপূর্বক দাখিলপত্র পেশের সময়সীমা বৃদ্ধি করিতে পারিবে।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs