প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২১। উক্ত আইনের ধারা ৮০ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৮০ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“৮০। মূসক কর্মকর্তার আদেশ বা সিদ্ধান্ত সংশোধনে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের ক্ষমতা।- রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ স্ব-উদ্যোগে মূসক কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তিকৃত যে-কোন কার্যধারার নথিপত্র, বা তৎকর্তৃক প্রদত্ত যে-কোন আদেশ বা সিদ্ধান্তের যথার্থতা যাচাইয়ের লক্ষ্যে, নির্ধারিত পদ্ধতিতে ও সময়ে, উহা তলব করিয়া পরীক্ষা-নিরীক্ষা করতঃ যুক্তিযুক্ত যে-কোন আদেশ প্রদান করিতে পরিবে:
তবে শর্ত থাকে যে, এইরূপ কোন আদেশ দ্বারা কোন ব্যক্তির জন্য এই আইনের অধীন নির্ধারিত কোন অধিকার বা বাধ্যবাধকতা ক্ষুণ্ন করা যাইবে না।”।