প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২২। উক্ত আইনের ধারা ৮১ এর-
(ক) উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সচিব, রাজস্ব নীতি বিভাগ বা সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান, রাজস্ব নীতি বিভাগের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে এবং সচিব, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ বা সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে।”;
(খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
(গ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।