প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৬০ নং অধ্যাদেশ )

নবম অধ্যায়

অপরাধ, বিচার ও দণ্ড

তদন্তের সময়সীমা

৪৯। (১) তদন্তকারী কর্মকর্তা, ট্রাইব্যুনাল কর্তৃক কোনো অপরাধ তদন্তের দায়িত্বপ্রাপ্তির তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করিবেন।

(২) উপ-ধারা (১) এ নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন না হইলে, তাহার আবেদনের প্রেক্ষিতে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা তদন্তের সময়সীমা ১৫ (পনের) দিন বৃদ্ধি করিতে পারিবেন।

(৩) উপ-ধারা (২) এর অধীন বর্ধিত সময়ের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন না হইলে উহার কারণ উল্লেখ করিয়া তিনি ট্রাইবুন্যালের নিকট তদন্তের সময়সীমা বৃদ্ধির আবেদন করিতে পারিবেন এবং আবেদনে উল্লিখিত কারণ যথার্থ বিবেচিত হইলে ট্রাইব্যুনাল তদন্তের সময়সীমা যুক্তিসঙ্গত সময় পর্যন্ত বৃদ্ধি করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs