প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৬১ নং অধ্যাদেশ )

নবম অধ্যায়

অপরাধ ও দণ্ড

সম্মতি বা আইনগত ভিত্তি ব্যতীত উপাত্তের প্রক্রিয়াকরণ বা প্রকাশ

৩৬। উপাত্ত-জিম্মাদার বা প্রক্রিয়াকারীসহ কোনো ব্যক্তি, যদি এই অধ্যাদেশের অধীন প্রয়োজনীয় সম্মতি বা আইনগত ভিত্তি ছাড়াই অসৎ উদ্দেশ্য বা লাভবান হইবার অভিপ্রায়ে-

(ক) ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণ করেন; বা

(খ) তৃতীয় পক্ষের নিকট ব্যক্তিগত উপাত্ত সরবরাহ, স্থানান্তর বা প্রকাশ করেন; বা

(গ) তৃতীয় পক্ষ উক্ত উপাত্ত গ্রহণ করেন;

তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দন্ডে দণ্ডিত হইবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs