প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
নবম অধ্যায়
অপরাধ ও দণ্ড
৩৯। যদি কোনো ব্যক্তি-
(ক) কোনো সিস্টেম, ডিভাইস, বা ডেটাবেজে প্রবেশাধিকার পান এবং অনুমোদন ছাড়াই ব্যক্তিগত উপাত্তে হস্তক্ষেপ বা অভিগ্রহণ করেন; বা
(খ) ব্যক্তিগত উপাত্ত পরিবহণের সময় কোনো যোগাযোগ বা উপাত্ত প্রবাহে হস্তক্ষেপ করেন,
তাহা হইলে, উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।