জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৬৩ নং অধ্যাদেশ )

এই অধ্যাদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬ (২০২৬ সনের ৯০ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যূত্থান ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যূত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ

যেহেতু ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে একটি সফল গণঅভ্যুত্থান সংঘটিত হইয়াছে; এবং

যেহেতু উক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতন ঘটিয়াছে; এবং

যেহেতু বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ছিল স্বৈরাচারী সরকারের উত্থান, ক্রমবিকাশ ও সকল প্রকার নিবর্তনমূলক কার্যক্রমের সূতিকাগার এবং তাহা দমন-পীড়নমূলক বিবিধরূপ কর্মকাণ্ড ও নৃশংসতার প্রতীক হইয়া উঠিয়াছিল; এবং

যেহেতু ইতিহাসের স্বার্থে ২০০৯ সাল হইতে আরম্ভ হওয়া ফ্যাসিস্ট একনায়ক শেখ হাসিনার দুঃশাসন ও অপকর্মের সকল প্রতীক, প্রমাণ, স্মারক ও দলিল দস্তাবেজ জাদুঘরে যত্ন সহকারে সংরক্ষণ করা প্রয়োজন; এবং

যেহেতু ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত সফল গণঅভ্যূত্থানের স্মৃতি সংবলিত সকল প্রকার নিদর্শন সংগ্রহ করিয়া জাতীয় ইতিহাসের প্রামাণিক অভিলেখাগার স্থাপন করা অত্যাবশ্যক; এবং

যেহেতু ফ্যাসিবাদী শাসনের উত্থান ও মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হিসাবে পতিত স্বৈরাচারী সরকারের সরকার প্রধানের বাসভবন গণভবনকে একটি স্বতন্ত্র জাদুঘরে রূপান্তর করিবার প্রয়োজনীয়তা দেখা দিয়াছে; এবং

যেহেতু ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হইয়াছে; এবং

যেহেতু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। জাদুঘর প্রতিষ্ঠা

৪। জাদুঘরের কার্যালয়

৫। জাদুঘরের কার্যাবলি

৬। জাদুঘরের ব্যবস্থাপনা বিভাগসমূহ

৭। পরিচালনা ও প্রশাসন

৮। পর্ষদ গঠন

৯। পর্ষদের কার্যাবলি

১০। পর্ষদের সভা

১১। কমিটি গঠন

১২। মহাপরিচালক

১৩। পরিচালক

১৪। কর্মচারী নিয়োগ

১৫। নিদর্শন বিনিময় ও উপহার

১৬। পরিদর্শন

১৭। জাদুঘরে প্রবেশাধিকার

১৮। তহবিল

১৯। বাজেট

২০। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২১। বার্ষিক প্রতিবেদন

২২। স্থাবর নিদর্শন ধ্বংস বা বিনষ্ট করিবার দণ্ড

২৩। অস্থাবর নিদর্শন ধ্বংস বা বিনষ্ট করিবার দণ্ড

২৪। নিদর্শনের উপর খোদাইকরণ, লিখন, ইত্যাদির দণ্ড

২৫। জাদুঘরের কর্মচারী কর্তৃক সংঘটিত অপরাধের দণ্ড

২৬। অর্থদণ্ড ক্ষতিগ্রস্ত নিদর্শনের জন্য ব্যয়

২৭। ফৌজদারি কার্যবিধির প্রয়োগ

২৮। দণ্ড আরোপের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা

২৯। বিধি প্রণয়নের ক্ষমতা

৩০। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩১। হেফাজত

৩২। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ