এই অধ্যাদেশ আমানত সুরক্ষা আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৫ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।
ব্যাংক আমানত বীমা আইন, ২০০০ রহিতপূর্বক যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ
যেহেতু জনগণের আস্থা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং ব্যাংক কোম্পানি ও ফাইন্যান্স কোম্পানি কর্তৃক গৃহীত আমানতের সুরক্ষা প্রদানের নিমিত্ত সামঞ্জস্যপূর্ণ আইনি কাঠামো প্রণয়ন করা প্রয়োজন; এবং
যেহেতু ব্যাংক আমানত বীমা আইন, ২০০০ (২০০০ সনের ১৮ নং আইন) রহিতপূর্বক যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৪। আমানত সুরক্ষার দায়িত্ব ও কর্তৃত্ব
৬। আমানত সুরক্ষা বিভাগের ক্ষমতা ও দায়িত্ব
৭। আমানত সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা
১০। আমানত সুরক্ষা তহবিল গঠন ও ব্যবস্থাপনা
১৬। আমানত সুরক্ষা তহবিলের ব্যবহার
২২। সুরক্ষিত আমানতের পরিমাণ নির্ধারণ
২৩। সুরক্ষিত আমানত পরিশোধ পদ্ধতি
২৪। আমানতকারীর আপত্তি নিষ্পত্তিকরণ
২৫। অ-দাবিকৃত সুরক্ষিত আমানত পরিশোধ
২৬। তহবিল হইতে ব্যয়িত অর্থের সমন্বয়
২৭। প্রিমিয়াম পরিশোধে ব্যর্থতার জরিমানা
৩০। আমানত সুরক্ষা তহবিলের নিরীক্ষা
৩২। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের মধ্যে তথ্য বিনিময়
৩৬। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
| আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ |