প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ,২০২৫

( ২০২৫ সনের ৬৫ নং অধ্যাদেশ )

২০০৬ সনের ৪২ নং আইনের ধারা ১৮৫ক এর সংশোধন

৪১। উক্ত আইনের ধারা ১৮৫ক এর-

(ক) উপান্তটীকায় উল্লিখিত “চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা” শব্দগুলি বিলুপ্তি হইবে;

(খ) উপ-ধারা (১) এ উল্লিখিত “চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা” শব্দগুলি বিলুপ্তি হইবে;

(গ) উপ-ধারা (২) এ উল্লিখিত “চট্টগ্রাম ও মংলা” শব্দগুলি বিলুপ্তি হইবে;

(ঘ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “চট্টগ্রাম ও মংলা” শব্দগুলি বিলুপ্তি হইবে;

(ঙ) উপ-ধারা (৪) এ উল্লিখিত “চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা” শব্দগুলি বিলুপ্তি হইবে;

(চ) উপ-ধারা (৫) এর দফা (ক) এ উল্লিখিত “অবিরামভাবে” শব্দের পরিবর্তে “নিরবচ্ছিন্নভাবে” শব্দটি প্রতিস্থাপিত হইবে;

(ছ) উপ-ধারা (৭) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৭) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৭) এই আইনের অন্যান্য ধারায় যাহা কিছুই থাকুক না কেন, সরকার, জনস্বার্থে-

(ক) এই ধারার অধীন গঠিত ট্রেড ইউনিয়নের কার্যক্রম এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, যেকোনোভাবে নিয়ন্ত্রণ করিতে পারিবে; এবং

(খ) ধারা ১৯০ এর অধীন যে কোনো ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিলের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs