প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

গণভোট অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৬৭ নং অধ্যাদেশ )

ভোটার ও ভোটার তালিকা

৭। (১) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকা হইবে গণভোটের ভোটার তালিকা।

(২) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক প্রিজাইডিং অফিসারের নিকট সরবরাহকৃত প্রত্যেক ভোটকেন্দ্রের জন্য ভোটদানের অধিকারী ভোটারগণের নাম সংবলিত ভোটার তালিকা গণভোটের ভোটার তালিকা হিসাবে ব্যবহৃত হইবে।

(৩) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৈধ ভোটারগণ গণভোট প্রদানের অধিকারী হইবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs