প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

গণভোট অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৬৭ নং অধ্যাদেশ )

ভোটদান পদ্ধতি

১১। (১) এই অধ্যাদেশে বর্ণিত বিষয় ব্যতীত ভোট প্রদানের অন্যান্য পদ্ধতির বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হইবে।

(২) যে প্রশ্নটিতে গণভোট অনুষ্ঠিত হইতেছে, সেই প্রশ্নে হ্যাঁ-সূচক ভোটদান করিতে চাহিলে একজন ভোটার ব্যালট পেপারে মুদ্রিত হ্যাঁ-সূচক ঘরে এবং না-সূচক ভোটদান করিতে চাহিলে না-সূচক ঘরে কমিশন কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ ও সরবরাহ করা হইবে সেই একই সিলমোহর দ্বারা নিজ ভোট প্রদান করিবেন।

(৩) উপ-ধারা (২) এ বর্ণিত পদ্ধতিতে ভোট প্রদানের পর ভোটার ব্যালট পেপারটি ভাঁজ করিয়া নির্ধারিত স্থানে রক্ষিত ব্যালট বাক্সে উহা প্রবেশ করাইবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs