প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১৬। (১) ফলাফল একীভূতকরণের বিবরণী ধারা ১৫ অনুযায়ী সহকারী রিটার্নিং অফিসারগণের নিকট হইতে প্রাপ্তির সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে কমিশন কর্তৃক নির্ধারিত ফরমে ফলাফল একীভূত করিবেন এবং বন্ধ ঘোষিত ভোটকেন্দ্র ব্যতিরেকে গণভোটের ফলাফল একীভূত করিয়া কমিশন কর্তৃক নির্ধারিত ফরমে ফলাফল বিবরণী প্রস্তুত করিবেন।
(২) উপ-ধারা (১) অনুযায়ী গণভোটের ফলাফলের বিবরণী প্রস্তুত করিবার পর রিটার্নিং অফিসার প্রস্তুতকৃত ফলাফলের বিবরণী কমিশনের নিকট দাখিল করিবেন৷
(৩) উপ-ধারা (২) অনুযায়ী প্রস্তুতকৃত ফলাফলের বিবরণীসমূহ রিটার্নিং অফিসারগণের নিকট হইতে প্রাপ্তির পর কমিশন উক্ত ফলাফলসমূহের ভিত্তিতে গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করিবে এবং তা সরকারি গেজেটে প্রকাশ করিবে:
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে ধারা ৯ অনুযায়ী কমিশন পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে সেইক্ষেত্রে পুনরায় ভোটগ্রহণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল বিবেচনা করিয়া কমিশন গণভোটের ফলাফল ঘোষণা ও প্রকাশ করিবে।