এই অধ্যাদেশ রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৪ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।
রংপুর ও উহার সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে উক্ত অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্য-প্রযু্ক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করিবার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত
অধ্যাদেশ
যেহেতু রংপুর ও উহার সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে উক্ত অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্য-প্রযু্ক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করিবার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন
৭। কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি
৮। চেয়ারম্যান ও সার্বক্ষণিক সদস্য নিয়োগ, মেয়াদ, অপসারণ, ইত্যাদি
১৪। মহাপরিকল্পনা সম্পর্কে মামলা করিবার উপর বিধি-নিষেধ
১৫। মহাপরিকল্পনার পরিপন্থি ভূমি ব্যবহারের অনুমতি
১৬। উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন
১৮। কতিপয় উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের উপর বিধি-নিষেধ
১৯। অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প
২১। ভূমি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা এবং ইমারত পরিবর্তন বা অপসারণের ক্ষমতা
২৪। স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন ভূমি ও ইমারত ন্যস্তকরণ
২৫। সমাপ্ত প্রকল্পের অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় কর্তৃপক্ষ বা সংস্থার নিকট ন্যস্তকরণ
২৬। সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন প্রকল্প বা সম্পত্তি হস্তান্তর
২৭। কর্তৃপক্ষের নিকট ন্যস্তকৃত সরকারি রাস্তা, নর্দমা, ইত্যাদির রক্ষণাবেক্ষণ
২৮। ভূমি ক্রয় বা লিজ গ্রহণের ক্ষমতা
৩২। মহাপরিকল্পনার পরিপন্থি ভূমি ব্যবহারে বিধি-নিষেধ
৩৩। ইমারত নির্মাণ, জলাধার খনন, চালা অথবা উঁচু ভূমি, ইত্যাদি বিষয়ে বিধি-নিষেধ।
৩৪। কৃত্রিম জলাধার খনন, ইত্যাদি স্থগিতকরণ
৩৫। নিচু ভূমি ভরাট বা প্রাকৃতিক জলাধারের পানি প্রবাহে বাধাগ্রস্তের উপর বিধি-নিষেধ
৩৬। খেলার মাঠ, উন্মুক্ত মাঠ, উদ্যান এবং প্রাকৃতিক জলাধারের শ্রেণি পরিবর্তন
৩৭। সীমানা প্রাচীর, ইত্যাদি অপসারণের উপর উপর বিধি-নিষেধ
৩৮। ইমারত অথবা দেয়াল অপসারণের উপর বিধি-নিষেধ
৪০। অনুমোদিত নকশার ব্যত্যয় করিয়া ভবন নির্মাণের উপর বিধি-নিষেধ
৪১। অনুমোদিত নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণ
৪২। অননুমোদিত নির্মাণাধীন স্থাপনা অপসারণ ও উহাতে বসবাসকারীদের উচ্ছেদ
৪৩। কর্তৃপক্ষের কার্য সম্পাদনকালে নিরাপত্তা বেষ্টনী ইত্যাদি, অপসারণ
৪৪। কর্তৃপক্ষের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে বা অসাধুভাবে কোনো কর্মকাণ্ডে সহায়তা
৪৫। স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক ইমারত নির্মাণের অনুমতি প্রদানে বিধি-নিষেধ
৫০। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা
৫২। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন
৫৩ক। কর্মচারীর অবসর গ্রহণ বা কর্তৃপক্ষ কর্তৃক অবসর প্রদান
৬৪। ক্ষতিপূরণ প্রদানে কর্তৃপক্ষের সাধারণ ক্ষমতা
৬৮। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
| রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ |