সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৭২ নং অধ্যাদেশ )

অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধান সংক্রান্ত বিষয়াদি যথাযথরূপে পালনের জন্য এবং বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত

অধ্যাদেশ

যেহেতু সংবিধানের ২২ অনুচ্ছেদে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসাবে উল্লেখ করা হইয়াছে;

যেহেতু সংবিধানের ১০৯ এবং ১১৬ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধান সংক্রান্ত বিষয়াদি যথাযথরূপে পালনের জন্য এবং বিচার বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় ভূমিকা পালনের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা আবশ্যক এবং উহার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ সম্পর্কে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

যেহেতু আপীল বিভাগের ৭৯/১৯৯৯ নম্বর সিভিল আপীলের রায় বাস্তবায়নের জন্য নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথকীকরণ বাস্তবায়নকল্পে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রহিয়াছে; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। অধ্যাদেশের প্রাধান্য

৪। সুপ্রীম কোর্ট সচিবালয় গঠন এবং নিয়ন্ত্রণ

৫। সুপ্রীম কোর্ট সচিবালয়ের কার্যাবলি

৬। সুপ্রীম কোর্ট সচিবালয়ের কার্যপদ্ধতি

৭। সার্ভিস প্রশাসনের দায়িত্ব পালন

৮। পরিকল্পনা ও উন্নয়ন কমিটি

৯। বিচার প্রশাসন সংক্রান্ত কমিটি

১০। সুপ্রীম কোর্ট সচিবালয় কমিশন

১১। বাজেট ব্যবস্থাপনা

১২। অর্থ ব্যয়

১৩। সুপ্রীম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

১৪। কর্মকর্তা ও কর্মচারীগণের চাকরির সাধারণ শর্তাবলি

১৫। বেতন, ইত্যাদি সম্পর্কে বিধান

১৬। শৃঙ্খলামূলক ব্যবস্থা

১৭। সুপ্রীম কোর্ট রেজিস্ট্রি, সুপ্রীম কোর্ট সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামো ও পদসৃজন, বিলোপ বা বিন্যাস

১৮। বিধি প্রণয়নের ক্ষমতা

১৯। আদেশ, নির্দেশ, পরিপত্র, নীতিমালা, ইত্যাদি প্রণয়নের ক্ষমতা

২০। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ