প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে-
(ক) “অধস্তন আদালত” অর্থ সংবিধানের ১১৪ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠিত কোনো আদালত বা ট্রাইব্যুনাল;
(খ) “আপীল বিভাগ” অর্থ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ;
(গ) “প্রধান বিচারপতি” অর্থ সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী নিযুক্ত বাংলাদেশের প্রধান বিচারপতি এবং ক্ষেত্রমত, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ীভাবে প্রধান বিচারপতির কার্যভার পালনরত ব্যক্তি;
(ঘ) “প্রশাসনিক ট্রাইব্যুনাল” অর্থ সংবিধানের ১১৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠিত প্রশাসনিক ট্রাইব্যুনাল; এবং এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে সংবিধানের ১১৭ অনুচ্ছেদের অধীন আইন দ্বারা প্রতিষ্ঠিত প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালও এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হইবে;
(ঙ) “বিচার-কর্ম বিভাগ” অর্থ সংবিধানের ১৫২ অনুচ্ছেদে সংজ্ঞায়িত বিচার-কর্ম বিভাগ;
(চ) “বিচার বিভাগীয় কর্মচারী” অর্থ অধস্তন আদালতে নিযুক্ত কর্মচারী;
(ছ) “বিধি” অর্থ এই অধ্যাদেশের অধীন প্রণীত বিধি;
(জ) “সংবিধান” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান;
(ঝ) “সার্ভিস” অর্থ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস;
ঞ) “সার্ভিস সদস্য” অর্থ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য;
(ট) “সুপ্রীম কোর্ট” অর্থ বাংলাদেশ সুপ্রীম কোর্ট;
(ঠ) “সুপ্রীম কোর্ট রেজিস্ট্রি” অর্থ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, আপীল বিভাগ রেজিস্ট্রি, হাইকোর্ট বিভাগ রেজিস্ট্রি এবং আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ;
ড) “সুপ্রীম কোর্ট সচিবালয়” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত সুপ্রীম কোর্ট সচিবালয়;
(ঢ) “হাইকোর্ট বিভাগ” অর্থ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ।