প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২৮। (১) International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর section 3(2)(a) এ উল্লিখিত Crimes against humanity এর অন্তর্ভুক্ত ব্যাপক (Widespread) বা পরিকল্পিত পদ্ধতিতে (Systematic) সংঘটিত Enforced Disappearance অপরাধের ক্ষেত্রে International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর বিধানাবলি প্রযোজ্য হইবে।
(২) কোনো ব্যক্তির বিরুদ্ধে International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর section 3(2)(a) এর অধীন কোনো কার্যধারা চলমান থাকিলে একই ঘটনায় উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই অধ্যাদেশের অধীনে কোনো কার্যক্রম পরিচালনা করা যাইবে না।
(৩) তদন্ত কার্যক্রম সম্পন্নপূর্বক যদি প্রতীয়মান হয় যে দাখিলকৃত অভিযোগটি International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর অধীন বিচার্য, তাহলে কমিশনের তদন্ত প্রতিবেদন ও সংগৃহীত সাক্ষ্যপ্রমাণ উক্ত আইনের অধীন চীফ প্রসিকিউটর বরাবর প্রেরণ করিতে হইবে।
(৪) রায় প্রদানের পূর্বে বিচার পর্যায়ে ট্রাইব্যুনালের নিকট যদি প্রতীয়মান হয় যে, মামলাটি International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973)-এর অধীন বিচার্য, সেইক্ষেত্রে ট্রাইব্যুনাল মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর প্রেরণ করিবে এবং উক্তরূপ কোনো মামলা প্রাপ্ত হইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উক্ত আইনের অধীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।
(৫) উপ-ধারা (৩) ও (৪) এ যাহা কিছুই থাকুক না কেন, কমিশন হইতে প্রাপ্ত তদন্ত প্রতিবেদন অথবা ট্রাইব্যুনালের মতামতসহ প্রাপ্ত নথি পর্যালোচনাপূর্বক যেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চীফ প্রসিকিউটর মনে করেন যে, অতিরিক্ত সাক্ষ্যপ্রমাণ ও দলিলপত্রাদি সংগ্রহের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেইক্ষেত্রে অধিকতর তদন্ত পরিচালনায় আইনগত কোনো বাধা থাকিবে না।
(৬) এস.আর.ও. নম্বর ৩১২-আইন/২০২৪, তারিখ ১৫/০৯/২৪ এর অধীন গঠিত কমিশনের অনুসন্ধান কার্যক্রমের সকল অনিষ্পন্ন অভিযোগসমূহ উক্ত কমিশনের মেয়াদঅন্তে সংশ্লিষ্ট দলিলাদিসহ এই অধ্যাদেশের অধীন ক্ষমতাপ্রাপ্ত কমিশনের নিকট হস্তান্তরিত হইবে।