প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে-
(ক) “অনুসন্ধান” অর্থ কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পরিচালিত প্রক্রিয়া;
(খ) “কমিশন” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত পুলিশ কমিশন;
(গ) “চেয়ারপার্সন” অর্থ কমিশনের চেয়ারপার্সন;
(ঘ) “তদন্ত” অর্থ কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হইবার পর উক্ত অভিযোগের সত্যতা নিশ্চিতরূপে নির্ধারণ, তাহার প্রকৃতি ও কারণ নিরূপণ, দায়ী ব্যক্তি বা কর্তৃপক্ষ শনাক্তকরণ, দায়ের পরিধি নির্ধারণ এবং সম্ভাব্য প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও প্রতিবেদন প্রস্তুত সম্পর্কিত কার্যক্রম;
(ঙ) “দেওয়ানি কার্যবিধি” অর্থ Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908);
(চ) “নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা কমিটি” অর্থ ধারা ১৫ এর অধীন গঠিত নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা কমিটি;
(ছ) “পুলিশ বাহিনী” অর্থ Police Act, 1861 (Act No. V of 1861) এর অধীন গঠিত বাহিনী;
(জ) “পুলিশ সংক্ষোভ নিরসন কমিটি” অর্থ ধারা ১৬ এর অধীন গঠিত পুলিশ সংক্ষোভনিরসন কমিটি এবং
(ঝ) “প্রবিধান” অর্থ এই অধ্যাদেশের অধীন প্রণীত প্রবিধান;
(ঞ) “ফৌজদারি কার্যবিধি” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898);
(ট) “বাছাই কমিটি” অর্থ ধারা ৯ এর অধীন গঠিত বাছাই কমিটি;
(ঠ) “বিধি” অর্থ এই অধ্যাদেশের অধীন প্রণীত বিধি;
(ড) “মহা-পুলিশ পরিদর্শক” অর্থ Police Act, 1861 (Act No. V of 1861) এর অধীন নিযুক্ত Inspector General of Police;
(ঢ) “সদস্য” অর্থ কমিশনে নিযুক্ত কোনো সদস্য, চেয়ারপার্সনও উহার অন্তর্ভুক্ত হইবে;
(ণ) “সংক্ষোভ” অর্থ পুলিশের আইনানুগ কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ, বিধিবহির্ভূত প্রভাব সৃষ্টি, বৈষম্য, হয়রানি বা অন্যায্য আচরণ বিষয়ে কমিশনের নিকট উত্থাপিত অভিযোগ।