প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৬। (১) কমিশন নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
(ক) বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ বা হাইকোর্ট বিভাগের ১ (এক) জন অবসরপ্রাপ্ত বিচারক, যিনি ইহার চেয়ারপার্সনও হইবেন;
(খ) সরকারের জাতীয় বেতন স্কেলের (গ্রেড-১) পদমর্যাদার (জেলা ম্যাজিস্ট্রেটের কাজের অভিজ্ঞতাসম্পন্ন) নিম্নে নহেন, এমন ১ (এক) জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা;
(গ) সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন কর্মরত বা অবসরপ্রাপ্ত অধ্যাপক;
(ঘ) মানবাধিকার উন্নয়ন বা বাস্তবায়নে কিংবা সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে অন্যূন ১৫ (পনেরো) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন ১ (এক) জন মানবাধিকারকর্মী;
(ঙ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) এর নিম্নে নয়, এমন ১ (এক) জন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, যিনি ইহার সদস্য-সচিব হইবেন।
(২) কমিশন গঠনের ক্ষেত্রে নারী-পুরুষের সমতা নিশ্চিত করিতে সচেষ্ট হইতে হইবে এবং কমিশনের সদস্যগণের মধ্যে কমপক্ষে দুইজন নারী হইবেন।
(৩) কমিশনের চেয়ারপার্সন অবসর গ্রহণের পূর্বে যেই পদে অধিষ্ঠিত ছিলেন সেই পদের পদমর্যাদা পাইবেন এবং কমিশনের সদস্যগণের পদমর্যাদা সরকার কর্তৃক নির্ধারিত হইবে।
(৪) চেয়ারপার্সনের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত চেয়ারপার্সন তাহার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা চেয়ারপার্সন পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, কমিশনের জ্যেষ্ঠ সদস্য চেয়ারপার্সনরূপে দায়িত্ব পালন করিবেন।