প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৭৬ নং অধ্যাদেশ )

কমিশনের সদস্যগণের অযোগ্যতা, ইত্যাদি

৮।  কোনো ব্যক্তি কমিশনের সদস্য হইবার যোগ্য হইবেন না, যদি-

(ক) তিনি দেউলিয়া বা ঋণখেলাপি ঘোষিত হন; বা

(খ) তিনি বাংলাদেশের নাগরিক না হন বা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন; বা

(গ) তিনি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন এবং উক্ত কর্ম হইতে অব্যাহতি বা সাময়িক অব্যাহতি গ্রহণ না করেন; বা

(ঘ) তিনি দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন বা অন্য কোনো অসদাচরণের কারণে সরকারি চাকরি হইতে বরখাস্ত, অপসারিত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত হন; বা

(ঙ) তিনি ফৌজদারি অপরাধে কারাদণ্ড ভোগ করেন;

(চ) তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য হন; বা

(ছ) ইহাতে তাহার কোনো স্বার্থের সংঘাত ঘটে বা থাকে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs