প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৯। (১) সরকার, কমিশনের সদস্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠন করিবে, যথা:-
(ক) বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রীম কোর্টের আপীল বিভাগের ১ (এক) জন বিচারপতি;
(খ) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন;
(গ) মন্ত্রিপরিষদ সচিব;
(ঘ) জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মনোনীত ১ (এক) জন সরকার দলীয় এবং একজন বিরোধী দলীয় সংসদ-সদস্য;
(ঙ) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়;
(চ) বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান;
(২) অন্যূন ৫ (পাঁচ) জন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হইবে।
(৩) যেক্ষেত্রে সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় থাকে, সেক্ষেত্রে উপ-ধারা (১) এর দফা (ঘ) এ উল্লিখিত কোনো সদস্য ব্যতিরেকেই বাছাই কমিটি গঠিত হইবে এবং অনুরূপ ক্ষেত্রে ৩ (তিন) জন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হইবে।
(৪) বাছাই কমিটি, মৃত্যু বা অন্য কোনো কারণে সদস্যের শূন্য পদের বিপরীতে নিয়োগযোগ্য ব্যক্তিগণের নামের তালিকা প্রণয়ন করিয়া রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রদান করিবে এবং সুপারিশকৃত নামের তালিকা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করিবে।
(৫) বাছাই কমিটির কার্য-সম্পাদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান হইবে।
(৬) বাছাই কমিটি কর্তৃক বাছাই প্রক্রিয়া শুরুর ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ইহা সম্পন্ন করিতে হইব।