প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১১। (১) সুপ্রীম কোর্টের একজন বিচারক যেরূপ পদ্ধতিতে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ব্যতীত চেয়ারপার্সন বা কোনো সদস্যকে অপসারণ করা যাইবে না এবং সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল এতদুদ্দেশ্যে চেয়ারপার্সন ও সদস্যগণের জন্য অনুসরণীয় আচরণবিধি প্রণয়ন করিবে।
ব্যাখ্যা-এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে "সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল” অর্থ সংবিধানের অধীন গঠিত সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল।
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, রাষ্ট্রপতি চেয়ারপার্সন বা অন্য কোনো সদস্যকে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবেন, যদি তিনি-
(ক) কোনো উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন; বা
(খ) পারিশ্রমিকের বিনিময়ে স্বীয় দায়িত্ব বহির্ভূত অন্য কোনো পদে নিয়োজিত হন; বা
(গ) কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতস্থ ঘোষিত হন; বা
(ঘ) নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন; বা
(ঙ) বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন বা অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন।