প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৭৬ নং অধ্যাদেশ )

পুলিশের নিজস্ব অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা

১৪।  নাগরিক অভিযোগ ও পুলিশের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির নিমিত্ত পুলিশের একটি নিজস্ব ব্যবস্থা থাকিবে, যাহা এই অধ্যাদেশের ভিত্তিতে প্রথম কমিশন গঠন হইবার তিন মাসের মধ্যে কমিশনের সুপারিশের আলোকে পুলিশ কর্তৃপক্ষ কার্যকর করিবে; উক্ত ব্যবস্থার আওতায় অভিযোগ ও সংক্ষোভ নিরসনের পর্যায়সমূহের জন্য এমনভাবে সুনির্দিষ্ট সময় নির্ধারণ করিতে হইবে যেন প্রাথমিক পর্যায় হইতে চূড়ান্ত পর্যায় পর্যন্ত যেকোনো ধরনের অভিযোগ বা সংক্ষোভ অনধিক ৯০ (নব্বই) দিনের মধ্যে নিষ্পত্তি করা যায়।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs