প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৭৬ নং অধ্যাদেশ )

বিচারাধীন বা ন্যায়পাল বা মানবাধিকার কমিশন কর্তৃক বিবেচ্য বিষয় সম্পর্কে গৃহীতব্য ব্যবস্থা

১৯।  (১) আদালতে বিচারাধীন বা প্রযোজ্য ক্ষেত্রে ন্যায়পাল কর্তৃক বিবেচ্য কোনো বিষয়ে কমিশন তদন্ত কার্যক্রম পরিচালনা করিবে না:

তবে শর্ত থাকে যে, আদালত, বা ক্ষেত্রমত ন্যায়পালের অনুমোদনক্রমে কমিশন বিষয়টির উপর তদন্ত পরিচালনা করিতে পারিবে এবং তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আদালত বা ন্যায়পালের নিকট পরবর্তী ব্যবস্থার জন্য দাখিল করিবে।

(২) কমিশনের তদন্তাধীন কোনো বিষয় জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক বিবেচনাধীন থাকিলে কমিশন জাতীয় মানবাধিকার কমিশনের সহিত সমন্বয়পূর্বক বিষয়টির সুরাহা করিবে এবং এই অধ্যাদেশের কারণে জাতীয় মানবাধিকার কমিশনের এখতিয়ার খবর হইয়াছে বলিয়া গণ্য হইবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs