ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অধিকতর সংশোধনের লক্ষ্যে প্রণীত
অধ্যাদেশ
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০০৫ সনের ১১ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু Bidi Manufacture (Prohibition) Ordinance, 1975 (Ordinance No. LVII of 1975) রহিতপূর্বক প্রয়োজনীয় বিধানসমূহ পরিমার্জন করিয়া ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এ সন্নিবেশ করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২। ২০০৫ সনের ১১নং আইনের প্রস্তাবনার সংশোধন
৩। ২০০৫ সনের ১১নং আইনের ধারা ২ এর সংশোধন
৪। ২০০৫ সনের ১১নং আইনের ধারা ৩ এর সংশোধন
৫। ২০০৫ সনের ১১নং আইনের ধারা ৪ এর সংশোধন
৬। ২০০৫ সনের ১১নং আইনের ধারা ৫ এর সংশোধন
৭। ২০০৫ সনের ১১নং আইনে নূতন ধারা ৬খ, ৬গ, ৬ঘ ও ৬ঙ এর সন্নিবেশ
৮। ২০০৫ সনের ১১নং আইনের ধারা ৭ ও ধারা ৭ক এর বিলুপ্তি
৯। ২০০৫ সনের ১১নং আইনের ধারা ৮ এর সংশোধন
১০। ২০০৫ সনের ১১নং আইনের ধারা ৯ এর সংশোধন
১১। ২০০৫ সনের ১১নং আইনের ধারা ১০ এর সংশোধন
১২। ২০০৫ সনের ১১নং আইনে নূতন ধারা ১০ক এর সন্নিবেশ