প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৯। উক্ত আইনের ধারা ১১খ এর পর নিম্নরূপ নূতন ধারা ১১গ ও ১১ঘ সংযোজিত হইবে, যথা:-
“১১গ। ভ্রমণ নিষেধাজ্ঞা জারি।- প্রতারণা, দুর্নীতি বা এতদসংক্রান্ত আবশ্যকীয় ক্ষেত্রে আকস্মিক দেশত্যাগ রোধকল্পে নিবন্ধন কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহিত সমন্বয় সাধনপূর্বক ট্রাভেল এজেন্সির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করিবে।
১১ঘ। আদেশ জারির ক্ষমতা।- সরকার, সময় সময়, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় আদেশ প্রদান করিতে পারিবে এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ উহা মানিয়া চলিতে বাধ্য থাকিবে।”।