মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ রহিতপূর্বক সময়োপযোগী করিয়া পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত
অধ্যাদেশ
যেহেতু মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন, মানব পাচার ও অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তিগণের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু মানব পাচার ও অভিবাসী চোরাচালানসংক্রান্ত সংঘবদ্ধভাবে সংঘটিত অপরাধসমূহ প্রতিরোধ ও দমনকল্পে, United Nations Convention against Transnational Organized Crime, Protocol to Prevent, Suppress and Punish Trafficking in Persons Especially Women and Children, supplementing the United Nations Convention against Transnational Organized Crime এবং SAARC Convention on Preventing and Combating Trafficking in Women and Children for Prostitution এর সহিত সঙ্গতিপূর্ণ বিধান করিয়া একটি নূতন অধ্যাদেশ প্রণয়ন করিবার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে; এবং
যেহেতু মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ (২০১২ সনের ৩ নং আইন) রহিতপূর্বক উহা সময়োপযোগী করিয়া পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৪। অধ্যাদেশের অতিরাষ্ট্রিক (extra territorial) প্রয়োগ
৬। মানব পাচারের অপরাধ ও উহার দণ্ড
৭। সংঘবদ্ধ মানব পাচারের অপরাধ ও উহার দণ্ড
৯। জবরদস্তি বা দাসত্বমূলক শ্রম বা সেবা প্রদান করিতে বাধ্য করিবার অপরাধ ও উহার দণ্ড
১০। মানব পাচার অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অপহরণ ও চুরি করিবার অপরাধ ও উহার দণ্ড
১১। পতিতাবৃত্তি বা অন্য কোনো প্রকারের যৌন শোষণের উদ্দেশ্যে আমদানি বা স্থানান্তরের অপরাধ ও উহার দণ্ড
১৩। পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান জানাইবার অপরাধ ও উহার দণ্ড
১৫। অভিবাসী চোরাচালানের অপরাধ ও উহার দণ্ড
১৭। কোনো সুবিধার বিনিময়ে অবৈধ বাসিন্দাকে আশ্রয় প্রদানের অপরাধ ও উহার দণ্ড
১৯। সংঘবদ্ধ অভিবাসী চোরাচালানের অপরাধ ও উহার দণ্ড
২১। সংবাদ মাধ্যমে মানব পাচার বা চোরাচালানের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশের অপরাধ ও উহার দণ্ড
২২। অপরাধ সংঘটনে প্ররোচনা, ষড়যন্ত্র বা সহায়তার অপরাধ ও উহার দণ্ড
২৫। মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ দায়ের, ইত্যাদি অপরাধ ও উহার দণ্ড
২৬। কোম্পানি বা ফার্ম কর্তৃক অপরাধ সংঘটন
২৭। অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপসযোগ্যতা
২৯। অপরাধ সংঘটনের ক্ষেত্রে আইনগত অনুমান (presumption)
৩১। প্রতিরোধমূলক তল্লাশি ও আটক
৩২। ব্যাংক হিসাব, ইত্যাদি নিরীক্ষা ও নিষ্ক্রিয়করণ
৩৩। সম্পত্তি হস্তান্তর ইত্যাদি নিষিদ্ধ, বাজেয়াপ্তকরণ ও অতিরাষ্ট্রিক নিষেধাজ্ঞা
৩৪। অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনে বাধা
৩৫। Code of Criminal Procedure, 1898, Evidence Act, 1872, ইত্যাদির প্রযোজ্যতা
৩৬। মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন
৩৮। অপরাধ বিচারার্থ গ্রহণ, ইত্যাদি
৪০। ট্রাইব্যুনালের অধিকতর তদন্তসংক্রান্ত ক্ষমতা
৪১। বিচারকার্য সম্পন্নের সময়সীমা
৪৪। ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণের ক্ষমতা
৪৬। ট্রাইব্যুনাল কর্তৃক ক্ষতিপূরণ প্রদানের আদেশ, অর্থদণ্ড ও ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি
৪৭। বিদেশি দলিল, লিখিত তথ্য প্রমাণাদি বা উপাদানের গ্রহণযোগ্যতা
৪৮। ইলেকট্রনিক তথ্য প্রমাণের গ্রহণযোগ্যতা
৪৯। মানব পাচার ও অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তিদের বা ভিকটিমদের চিহ্নিতকরণ এবং উদ্ধার
৫১। মানব পাচার কিংবা অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তি ও জনসাধারণকে সাধারণভাবে তথ্য সরবরাহ
৫২। আশ্রয় কেন্দ্র ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা
৫৩। নিরাপত্তা বিধান, পুনর্বাসন ও সামাজিক একীভূতকরণ
৫৪। ফৌজদারি বিচারের ক্ষেত্রে ভিকটিম ও সাক্ষীর সুরক্ষা বিধান
৫৫। শিশু ভিকটিম ও শিশু সাক্ষীর অধিকার রক্ষা
৫৬। ক্ষতিপূরণ আদায়ে দেওয়ানি মামলা করিবার অধিকার
৫৭। মানব পাচার ও অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান
৫৮। মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমন ও প্রতিরোধে যৌথ বা পারস্পরিক আইনি সহায়তা এবং সহযোগিতা
৫৯। মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ তহবিল
৬০। জাতীয় মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমন সংস্থা
৬১। সমতার নীতির প্রয়োগ ও ক্ষমতার অপব্যবহার রোধে বিধান
৬৩। নির্দেশিকা প্রণয়ন, ইত্যাদি
৬৫। অধ্যাদেশের ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ।
| মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ |