বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও নিরাপত্তা বিধানকল্পে প্রণীত
অধ্যাদেশ
যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮ক অনুচ্ছেদে রাষ্ট্র কর্তৃক জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের বিষয়টি অন্তর্ভুক্ত করা হইয়াছে এবং বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, সুরক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং বন্যপ্রাণীর সার্বিক কল্যাণ বিধানের নিমিত্ত নূতন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা রহিয়াছে; এবং
যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৪। বন্যপ্রাণী রক্ষায় সাধারণ করণীয়
৫। বন অধিদপ্তরের দায়িত্ব ও কর্তব্য
৬। বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ড, ইত্যাদি
৯। বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড (Wildlife Trust Fund)
১০। বন্যপ্রাণী ও উদ্ভিদ সংক্রান্ত নিষেধাজ্ঞা
১২। বন্যপ্রাণী অপসারণ, ইত্যাদি
১৩। এয়ারগান, ইত্যাদি সম্পর্কে নিষেধাজ্ঞা
১৬। ঐতিহ্যবাহী বৃক্ষ, স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষ এবং কুঞ্জবন ঘোষণা
১৭। ঐতিহ্যবাহী বৃক্ষ, স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষ এবং কুঞ্জবন বিষয়ক বিধিনিষেধ
১৮। অভয়ারণ্য ও জাতীয় উদ্যান ঘোষণা ও ব্যবস্থাপনা
১৯। অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সম্পর্কে বাধা নিষেধ
২০। অভয়ারণ্য ও জাতীয় উদ্যানে প্রবেশ, ইত্যাদি
২৪। কোর জোন, বাফার জোন, করিডোর ও ল্যান্ডস্কেপ জোন ঘোষণা
২৭। বন্যপ্রাণীর ট্রফি ও উদ্ভিদ নিবন্ধীকরণ এবং নিবন্ধন সনদ ইস্যু
২৯। লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট
৩০। লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট বাতিল ও স্থগিতকরণ
৩৫। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট গঠন
৩৭। পরোয়ানা ব্যতীত গ্রেফতারের ক্ষমতা
৩৮। গ্রেফতারকৃত ব্যক্তিকে মুচলেকায় মুক্তি প্রদানের ক্ষমতা
৩৯। অপরাধ সংঘটনে বাধা প্রদানের ক্ষমতা
৪১। তফসিল ১ এ উল্লিখিত বন্যপ্রাণী শিকার, ইত্যাদি
৪২। তফসিল ২ এ উল্লিখিত বন্যপ্রাণী শিকার, ইত্যাদি
৪৩। মিথ্যা বা হয়রানিমূলক মামলা দায়ের
৪৫। অপরাধ সংঘটনের সহায়তা, প্ররোচনা, ইত্যাদির দণ্ড
৪৬। অপরাধের আমলযোগ্যতা, জামিন-যোগ্যতা ও আপসযোগ্যতা
৪৭। মামলা দায়ের, অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার
৪৮। Code of Criminal Procedure এর প্রয়োগ
৪৯। কোম্পানি, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন
৫৫। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
| তফসিল |
| বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ |