প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
প্রশাসনিক ও আর্থিক ব্যবস্হাপনা
৮। (১) দেশের বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণীর কল্যাণ, নিরাপত্তা, উন্নয়ন ও ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব নিম্নবর্ণিত কর্মকর্তাগণের উপর ন্যস্ত থাকিবে, যথা:-
(ক) প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন;
(খ) অতিরিক্ত প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন;
(গ) যুগ্মপ্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন;
(ঘ) উপপ্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন;
(ঙ) বন্যপ্রাণী ওয়ার্ডেন।
(২) বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন হিসাবে দায়িত্ব পালন করিবেন এবং দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত প্রধান বন সংরক্ষক, উপপ্রধান বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষকগণ এবং পরিচালক, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাগণ যথাক্রমে অতিরিক্ত প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন, যুগ্মপ্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন, উপপ্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন ও বন্যপ্রাণী ওয়ার্ডেন হিসাবে দায়িত্ব পালন করিবেন।
(৩) প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন প্রয়োজনে এই অধ্যাদেশের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তাহার অধস্তন কর্মকর্তাদের ক্ষমতা অর্পণ করিতে পারিবেন।