প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ০৯ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

বন্যপ্রাণী ও উদ্ভিদ রক্ষা

বন্যপ্রাণী অপসারণ, ইত্যাদি

১২। (১) কোনো বন্যপ্রাণী-

(ক) মানুষের জীবনের প্রতি হুমকির কারণ হইলে, বা

(খ) দৈহিকভাবে বিকলাঙ্গ বা ছোঁয়াচে বা দুরারোগ্য রোগে আক্রান্ত হইলে,

প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে বন্যপ্রাণী ওয়ার্ডেন কারণ উল্লেখ করিয়া উক্ত বন্যপ্রাণী অপসারণ, কালিং (culling) বা ক্ষেত্রমত, পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন এবং ১৫ (পনেরো) দিনের মধ্যে বিষয়টি উপদেষ্টা বোর্ড ও বৈজ্ঞানিক কমিটিতে প্রতিবেদন আকারে উপস্থাপন করিবেন।

(২) কোনো বিমানঘাঁটি বা বিমানবন্দরে উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করিবার উদ্দেশ্যে, কোনো বন্যপ্রাণীকে অপসারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রযোজ্য হইবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs