প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
বন্যপ্রাণী ও উদ্ভিদ রক্ষা
১৪। উদ্ধারকৃত বা জব্দকৃত বা ধৃত বন্যপ্রাণীকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, এইরূপ বন্যপ্রাণী দ্বারা রোগ সংক্রমণের আশঙ্কা থাকিলে বা উহার শুশ্রূষার প্রয়োজন হইলে আবদ্ধ রাখা যাইবে।