প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ০৯ নং অধ্যাদেশ )

পঞ্চম অধ্যায়

পারমিট, লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট

বন্যপ্রাণীর ট্রফি ও উদ্ভিদ নিবন্ধীকরণ এবং নিবন্ধন সনদ ইস্যু

২৭। (১) এই অধ্যাদেশ কার্যকর হইবার ১৮০ (একশত আশি) দিনের মধ্যে প্রত্যেক বন্যপ্রাণী ওয়ার্ডেন তাহার এলাকাধীন কোনো ব্যক্তির নিকট সংগৃহীত ও সংরক্ষিত বন্যপ্রাণীর অংশ, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি অথবা তফসিল ৪ এ উল্লিখিত কোনো উদ্ভিদ বা উহার অংশ বা উহা হইতে উৎপাদিত দ্রব্য নিবন্ধন করাইবে, যথাযথ নিবন্ধনকরণ চিহ্ন প্রদান করিবে এবং উহার সংখ্যা ও অবস্থান উল্লেখপূর্বক বিস্তারিত বিবরণ প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন এর নিকট প্রতিবেদন আকারে উপস্থাপন করিবে।

(২) উপ-ধারা (১) এর অধীন নিবন্ধনকরণ চিহ্ন প্রদানের পর উক্ত কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত বন্যপ্রাণীর অংশ, মাংস, ট্রফি বা ক্ষেত্রমত, উদ্ভিদের আইনানুগ দখলের প্রমাণ স্বরূপ নিবন্ধন সনদ ইস্যু করিবে।

(৩) উপ-ধারা (১) এ বর্ণিত সময়ের মধ্যে নিবন্ধন না করিলে উহা অবৈধ বলিয়া গণ্য হইবে এবং বন অধিদপ্তর উহা জব্দ করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs