প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ০৯ নং অধ্যাদেশ )

সপ্তম অধ্যায়

জব্দকরণ, প্রবেশ, গ্রেফতার ইত্যাদির ক্ষমতা

পরোয়ানা ব্যতীত গ্রেফতারের ক্ষমতা

৩৭। (১) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, আমলযোগ্য অপরাধের সহিত কোনো ব্যক্তি জড়িত আছেন বলিয়া সন্দেহের যুক্তিসঙ্গত কারণ বিদ্যমান থাকিলে ধারা ৩৬ এ বর্ণিত যে কোনো কর্মকর্তা ম্যাজিস্ট্রেট এর আদেশ বা পরোয়ানা ব্যতিরেকে এইরূপ ব্যক্তিকে গ্রেফতার করিতে পারিবেন।

(২) উপ-ধারা (১) অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রয়োজনীয় বিলম্ব ব্যতিরেকে উক্ত মামলার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট লইয়া যাইবেন বা প্রেরণ করিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs