প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ০৯ নং অধ্যাদেশ )

অষ্টম অধ্যায়

অপরাধ, জরিমানা ও দণ্ড

তফসিল ২ এ উল্লিখিত বন্যপ্রাণী শিকার, ইত্যাদি

৪২। (১) কোনো ব্যক্তি লাইসেন্স বা পারমিট ব্যতীত তফসিল ২ এ উল্লিখিত কোনো বন্যপ্রাণী শিকার করিতে পারিবে না।

(২) কোনো ব্যক্তি ধারা ২৬ এর অধীন পারমিট গ্রহণ না করিয়া তফসিল ২ এ উল্লিখিত কোনো বন্যপ্রাণীর ট্রফি বা অসম্পূর্ণ ট্রফি, মাংস, দেহের অংশ সংগ্রহ করিতে বা দখলে রাখিতে বা ক্রয় বা বিক্রয় বা পরিবহন করিতে পারিবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs