প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ০৯ নং অধ্যাদেশ )

অষ্টম অধ্যায়

অপরাধ, জরিমানা ও দণ্ড

অপরাধের আমলযোগ্যতা, জামিন-যোগ্যতা ও আপসযোগ্যতা

৪৬। (১) ধারা ১৯, ৪১(১), ৪১(২) ও ৪১(৩) এর অধীন সংঘটিত অপরাধ আমলযোগ্য ও জামিন অযোগ্য হইবে এবং ধারা ৪১(৪) ও ৪১(৫) এর অধীন সংঘটিত অপরাধ আমলযোগ্য ও জামিন যোগ্য হইবে।

(২) অন্যান্য ধারার অধীন সংঘটিত অপরাধ আমল অযোগ্য, জামিনযোগ্য এবং প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বন্যপ্রাণী ওয়ার্ডেন এর পদমর্যাদার নিম্ন নহেন এইরূপ কর্মকর্তা দ্বারা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় সাপেক্ষে আপসযোগ্য হইবে:

তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে বাজেয়াপ্তযোগ্য কোনো সম্পত্তি জব্দ করা হইয়াছে, সেই ক্ষেত্রে এইরূপ সম্পত্তির মূল্যানূমান করিয়া উহা বন্যপ্রাণী ওয়ার্ডেন এর পদমর্যাদার নিম্ন নহেন এইরূপ কর্মকর্তা দ্বারা যাচাই করিয়া উহার অর্থ পরিশোধ সাপেক্ষে জব্দকৃত যানবাহন বা যন্ত্রপাতি অবমুক্ত করা যাইবে এবং এইরূপ ব্যক্তির বিরুদ্ধে একই বিষয়ে আর কোনো কার্যক্রম গ্রহণ করা যাইবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs